মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলা, ১২-তে রায় দিতে পারে মুম্বইয়ের আদালত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা ‘জাতীয় সঙ্গীত’ অবমাননা মামলায় আগামী ১২ জানুয়ারি রায় দিতে পারে আদালত। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেবার সময় তাঁর বিরুদ্ধে মাঝপথে জাতীয় সঙ্গীত থামিয়ে মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে মামলা করেন বিজেপির এক নেতা। ১২ তারিখ সেই মামলারই রায় দেবে মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত।

মুম্বইয়ে গীতিকার ও কবি জাভে আখতারের ব্যবস্থাপণায় একটি অনুষ্ঠানে অংশ নেন মমতা। সেখানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্টজন। বিজেপির অভিযোগ, প্রথমে বসে, পরে উঠে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী পুরো না গেয়ে হঠাৎ জাতীয় সঙ্গীত থামিয়ে বেরিয়ে যান। এর পরই স্থানীয় থানা অভিযোগ দায়ের করেন মুম্বই বিজেপির সম্পাদক।

তাঁর অভিযোগ থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এর পরই তাঁরা নগর দায়রা আদালতে আবেদন জানান। সেই মামলার রায় দিতে পারে আদালত।সংবাদ সুত্র, হিন্দুস্তান টাইমস ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.