বিএনপির পদযাত্রা কর্মসূচির মঞ্চে ফখরুল- গয়েশ্বর সহ শীর্ষ নেতারা

গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গয়েশ্বর রায়    সহ শীর্ষ নেতারা।

সোমবার যাত্রাবাড়ীর জামিআ ইসলামিয়া বাইতুন নূর মাদরাসা থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে শ্যামপুরে গিয়ে শেষ হবে। এটি বিএনপির দ্বিতীয় দিনের কর্মসূচি।

এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

আজকের পদযাত্রায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সঞ্চালনায় আছেন রফিকুল আলম মজনু।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা হবে। প্রতিটি পদযাত্রা বেলা ২টায় শুরু হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.