৩০ ডিসেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রবাসীদের জন্য হেল্প ডেক্স চালু করেছে। এখন থেকে প্রবাসীরা যে কোনো সমস্যা নিরসনে ,এই হেল্প ডেক্সের সহায়তা নিতে পারবে। তা ছাড়া বিদেশগামীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহয়তা করবেন এই সার্ভিস সেন্টারটি। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, শুক্রবার ৩০ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সাথে নিয়ে হেল্পডেক্স উদ্ধোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা ।
এর পূর্বে চট্টগ্রামে এই পুলিশ কর্মকর্তা প্রথম হেল্পডেক্স চালু করেছিলেন , যেই হেল্প ডেক্সটি এখনো চট্টগ্রামে প্রবাসীদের বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছেন ।তিনি বরাবর প্রবাসীদের জন্য কিছু করতে চান, যেই প্রবাসীরা প্রবাসে এত কষ্ট করে খাটা খাটনি করেও নিশ্চিন্তে ঘুমাতে পারে না, কারণ দেশে কোন না কোন ভাবে তাদের আত্মীয় স্বজন নানান সমস্যায় থাকেন, এধরনের অনেক নজির তিনি এই আলোচনা সভাতে তুলে ধরেছেন,। প্রবাসীদের জন্য কিছু করবার জন্য তাদের সহযোগিতা করবার জন্য তার প্রচেষ্টায়, প্রবাসী হেল্প ডেক্স । প্রবাসী হেল্পডেক্স উদ্ধোধনকালে পুলিশ কমিশনার নুরে আলম মিনা রংপুর অঞ্চলের প্রবাসীদের নির্বিঘ্নে হেলূ ডেক্সের সহয়তা নেয়ার আহবান জানান, এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা যেন এই হেল্প ডেক্সের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন, যেকোনো পরামর্শ নিতে পারেন ।
এই হেল্প ডেক্সের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যে নাম্বারে প্রবাসীরা যে দেশেই থাকুক,সে দেশ থেকে তার সমস্যার বৃত্তান্ত লিখে জানাতে পারবেন,। তখন চেষ্টা করা হবে যত দ্রুত সম্ভব তার সমস্যার সমাধানের পরামর্শ দেয়া । উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশ অফিসারগণ তাদের বক্তব্যে বলেন পুলিশ জনগণের বন্ধু আপনাদের যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নিন পুলিশের কাছে আসুন, পুলিশ সব সময় আপনাদের সহযোগিতা করতে বদ্ধপরিকর । পুলিশ এবং জনগণের মধ্যে একটি ভালো সম্পর্ক দেশের নানান রকম সমস্যা দূর করতে অনেক সহায়ক ।
এই হেল্প ডেক্স একদিক দিয়ে মাইল ফলক, এই হেল্প ডেক্স যত দ্রুত সম্ভব প্রবাসীদের সমস্যার সমাধান করতে চেষ্টা করবে । তিনি তার বক্তব্যে প্রবাসীদের কয়েকটি উল্লেখযোগ্য সমস্যার কথা বলেন, প্রবাসীদের দেশে থাকা জায়গা জমি, ঘরবাড়ি, নিজ জেলার মানুষের দ্বারা, এবং আত্মীয় স্বজনের দ্বারা দখল হয়ে যাচ্ছে, তাদের এসব জমিজমা ঘর বাড়ি, আবার নিজের দখলে আনতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে এই সকল প্রবাসী, তাদের স্ত্রী ,সন্তান, মা বাবা, নানাভাবে হয়রানির শিকার হচ্ছে, প্রবাসে থাকার কারণে বিভিন্ন রকম কাগজপত্রের প্রয়োজন হয় তাদের, দেশে আসলে সেসব কাগজ পত্র যোগার করতে করতে তাদের কয়েক মাস লেগে যায় , দেখা যায় তাদের আবার বিদেশে ব্যাক ফেরার সময় এসে যায় , এসব বাস্তব কিছু অভিজ্ঞতা থেকেই, প্রবাস বান্ধব কমিশনার নুরে আলম মিনা রংপুর মেট্রোপলিটন পুলিশ এই মহতী উদ্যোগ হাত দেন,অবশ্য এই উদ্যোগের পরামর্শদাতা এবং উদ্যোক্তা ছিলেন প্রবাস বান্ধব সাংবাদিক প্রবাসীদের পরম বন্ধু, এজাজ মাহমুদ সিনিয়র সাংবাদিক, অনলাইন পোর্টাল, আকাশ যাত্রার চেয়ারম্যান তা’ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ যারা বক্তব্য রেখেছেন, তাদের প্রত্যাশা এই হেল্পডেক্স প্রসঙ্গে প্রবাসীদের সচেতন করে তুলতে প্রবাসে অবস্থানরত, গণমাধ্যম কর্মীদের সহয়তা থাকবে । এই সংবাদটি তারা তাদের সাধ্যমত প্রচার করবে ।
শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে, প্রবাসীদের জন্য হেল্প ডেক্স উদ্বোধনকালে ,পুলিশের উর্ধতন কর্মকর্তাদের পাশাপাশি, উপস্থিত ছিলেন রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভিন। সাংবাদিক এজাজ মাহামুদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই,র প্রেসিডেন্ট শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি,পর্তোগাল বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ইতালি প্রবাসী সাংবাদিক চ্যানেল ইউরোপের কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্টর, আঁখি সীমা কাউসার,সাংবাদিক সাগর চৌধুরী,মাহফুজ আনাম, আশরাফুল ইসলাম, চিত্র পরিচালক নাদিম মাহামুদ, টরন্টো কানাডা ।
আঁখি সীমা কাউসার/ ইটালি প্রবাসী সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ।

