ক্যানসারের এই অচেনা অথচ খুব সাধারণ লক্ষণ অনেকেই চিনতে পারেন না, সতর্ক হন এখনই !

ক্যানসার শব্দটি এখন আর অচেনা নয়। তবু কেউ ক্যানসারে আক্রান্ত হয়েছেন শুনলেই কেমন যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। সঠিক সময়ে ধরা পড়লে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিও নিয়ন্ত্রণ করা যায়, তা অনেকেই জানেন। কিন্তু সাধারণ কিছু ক্যানসারের লক্ষণের সঙ্গে আমরা পরিচিত হলেও খাদ্যনালি বা মুখের ভিতরে ক্যানসার হলে, তা বুঝতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। খাদ্যনালির ক্যানসার ঠিক কী কারণে হতে পারে সে সম্পর্কে সঠিক কোনও ব্যাখ্যা না পাওয়া গেলেও ধূমপান বা মদ্যপান নিঃসন্দেহে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

খাদ্যনালির ক্যানসার সাধারণত দু’প্রকার। এক প্রকার সাধারণত মুখের উপরিভাগে, অর্থাৎ মুখগহ্বর এবং গলা সংলগ্ন অঞ্চলে হয়। আর এক প্রকার ক্যানসার যা সরাসরি খাদ্যনালিকে আক্রান্ত করে। কিছু খেতে গেলে কাশি বা হেঁচকি ওঠার মতো উপসর্গ দ্বিতীয়টির ক্ষেত্রেই বেশি দেখা যায়।

 

বাড়িতে রান্না করা হালকা খাবার খেলেও হজমের সমস্যা লেগেই রয়েছে? তবে এখনই সাবধান হওয়া দরকার। এ ছাড়াও বার বার ঢেকুর ওঠা, বুকে জ্বালা ভাব, পেটে ব্যথার মতো উপসর্গও দেখা দিতে পারে।

সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.