পঞ্চগড়ে বিএনপির মিছিলে গুলি, নিহত ১

 

 

পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে আব্দুর রশিদ আরেফিন নামে এক বিএনপি নেতা নিহতের খবর পাওয়া গেছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। নিহত আরেফিন জেলার বোদা উপজেলার ময়দান দিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে আরেফিন নামে একজন নিহত হয়েছে। ৫০ জনের বেশি আহত হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.