উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা মাঝি (নেতা)  নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১১ টার দিকে বালুখালী ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬-তে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ শফি উল্লাহ (৩৮) ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬ এর বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

নিহতের পরিবারের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

কারা এই ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.