আন্দোলনরত রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন

আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।

কমিটির সদস্যরা হলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোঃ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.