সরকারকে রিজার্ভ বেচে না খাওয়ার পরামর্শ দিলেন মান্না

সরকারকে রিজার্ভ বেচে না খাওয়ার পরামর্শ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেছেন, আজকে পত্রিকায় ছাপা হয়েছে আইএমএফ সাড়ে চার হাজার বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের নেতা, মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রী কি যে গলাবাজি করে তা আমি জানি না। আমার প্রথম পরামর্শ হচ্ছে- রিজার্ভ বেচে খাবেন না। আমাদের সরকার রিজার্ভ বেচে। এজন্য বাংলাদেশে সত্যি সত্যিই রিজার্ভ কতো তা কেউ বলতে পারে না। আইএমএফ বলে ২৭, আরো ৫ বিলিয়ন ডলারের আপনারা হিসেব দিতে পারছেন না। তার মানে ২২ বিলিয়ন। এই সাড়ে চার বিলিয়ন ডলার আগামী চার বছর ধরে আইএমএফ দেবে, এই দিয়ে দেশের অবস্থার পরিবর্তন হবে তা মনে করার কারণ নাই।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে মঞ্চের নেতাকর্মীরা খণ্ড খন্ড মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.