রাতেই জনসমুদ্রে পরিণত হবে সিলেট নগরী: মেয়র আরিফ

 

 

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার। তবে আগামীকাল নয়, আজ শুক্রবার রাতের মধ্যেই সিলেট নগর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ শুক্রবার দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনে এসে তিনি বলেন, বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ গত ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে।

সিলেটে বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা থেকে গণসমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

মেয়র মাঠ পরিদর্শনের সময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.