প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছ’জন অপরাধীর মুক্তির নির্দেশ গ্রহণযোগ্য নয়। শুক্রবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, ‘‘রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল। কোনও ভাবেই এটা মেনে নেওয়া যায় না।’’
শুক্রবারই দেশের শীর্ষ আদালত রাজীব হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছ’জনকে শুক্রবার মুক্তির নির্দেশ দিয়েছে। এই তালিকায় রয়েছেন, নলিনী শ্রীহরণ, রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার। এর পরেই কংগ্রেস নেতা জয়ারাম বলেন, ‘‘কংগ্রেস স্পষ্ট ভাবে এর (মুক্তির রায়ের) সমালোচনা করে এবং এটি সম্পূর্ণ ভুল বলেন বলে মনে করে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘সব চেয়ে দুর্ভাগ্যজনক হল যে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে ভারতের ভাবাবেগের সঙ্গে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নেয়নি।’’ সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

