বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান আর নেই

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মসিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা রুমের দরজা খুলে দেখতে পান তিনি বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.