বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন  সরকার বিরোধী মোর্চা গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

বৈঠক হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতারা পৌঁছান গুলশান অফিসে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে মঙ্গলবার ১১টা ৪০ মিনিটে।

সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নিচ্ছেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্য নেতারা উপস্থিত রয়েছেন।

বিএনপি যখন রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন সমমনা দলগুলোর সঙ্গে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.