সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইএমএফের ঋণ আমরা নেব৷ তবে কঠিন কোনো শর্তে আমরা যাব না। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠিন শর্তের কোনো ব্যাখ্যা দেননি সেতুমন্ত্রী। বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আইএমএফের ঋণের শর্ত সম্পর্কে আমাদের ধারণা আছে। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো শর্ত আমরা মানব না।
ওবায়দুল কাদের বলেন, দেশে ডলার সংকট রয়েছে, রিজার্ভে চাপ বাড়ছে। এ সময়ে আমাদের টাকার দরকার। ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। যেটা যৌক্তিক, সেটাই করা হবে।

