আওয়ামী লীগ নেতারা মানুষের কাছে লোক হাসানোর পাত্র হচ্ছেন: রিজভী

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত মানুষের কাছে লোক হাসানোর পাত্র হচ্ছেন। চারদিকে দুর্নীতির বৈচিত্র্যময় বিন্যাস আড়াল করতেই গত দুই দশকের বেশি সময় ধরে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বহুমাত্রিক মিথ্যাচার অপপ্রচার অব্যাহত রেখেছে। এর মাধ্যমে মূলত দেশের ওপর চলছে আওয়ামী সমষ্টিগত দখলদারি।

বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে হাইকোর্টের পাশের রাস্তা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আলী আকবর চুন্নুকে অবিলম্বে পরিবারের কাছে হস্তান্তরের জোর আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা যোগ করেন, রফিক হাওলাদার এবং হারুন উর রশীদ হারুনের নিঃশর্ত মুক্তির দাবিও করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.