সমাবেশ করলেই সরকার পড়ে যাবে এমন ভাবা বোকামি: ওবায়দুল কাদের

কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হয় বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশে ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি আর কখনও হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে। জনগণের জন্য রাজনীতি করলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.