ফের শাকিব-বুবলীর একই পোস্ট

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

দুজনের এ ব্যস্ততা সামনে আরও বাড়তে যাচ্ছে। তবে খুব বেশি একটা সময় না পেলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব আছেন তারা। নিত্য নতুন খবর প্রতিনিয়তই ভক্ত কিংবা সবার জন্য জানিয়ে যাচ্ছেন তারা। এর আগে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তান প্রসঙ্গে সবাইকে জানিয়েছিলেন তারা। ঠিক তেমনি একই পোস্ট দিয়ে জানান দিলেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের ফাঁকের কিছু দৃশ্যের ভিডিও বানিয়ে।

সোমবার (১০ অক্টোবর) বুবলী তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যায় সিনেমার ফাঁকে ভিডিও বন্দি হয়েছেন। এর আগে (৫ অক্টোবর) সিনেমার একটি দৃশ্য নিয়ে শাকিব খান একটি ভিডিও আপলোড করেছিলেন। দুটো ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

প্রসঙ্গত, শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করছেন শাকিব-বুবলী। দেলোয়ার হোসেন দিলের গল্পে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। তপু খানের নির্মাণে সিনেমাটির আরও একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.