আগামী ২৬-১০-২২ তারিখ বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে আগামী ৩১ অক্টোবর জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও বিশ্লেষণ।
বিষয় : “বাংলাদেশের রাজনীতিতে জাসদ”
আলোচনায় অতিথি হয়ে উপস্থিত থাকবেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রতিষ্ঠাতা খালেকুজ্জামান ভূঁইয়া এবং সাবেক ডাকসু জিএস, বর্তমান বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হুসেন
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপটি ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

