ছোট্ট মেয়েটি জানে না তার মা কেন পাগলের মতো নেচেছে: আনুশকা

বিরাট কোহলির বীরত্বে মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে ভারত। ৫৩ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত এই নায়ক।

ভারতের এই জয়ে দারুণ উচ্ছ্বসিত বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। প্রিয় মানুষটির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আনন্দে পাগলের মতো নেচেছেন বলে জানিয়েছেন আনুশকা।

ম্যাচ জয়ের পর আনুশকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তাতে উচ্ছ্বাসের কথা জানিয়ে বলেন— ‘তুমি বিস্ময়কর। তোমার দৃঢ়তা, বিশ্বাস মানুষের মনে দোলা দেয়। আজ রাতে তুমি মানুষকে আনন্দ দিয়েছো; তাও দীপাবলির আগের সন্ধ্যায়। আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাচটি আজ রাতে দেখলাম। যদিও আমাদের মেয়েটি ছোট। সে জানে না, তার মা কেন পাগলের মতো নেচেছে, বন্যপ্রাণীর মতো ঘরে চিৎকার করেছে। একদিন সে বুঝতে পারবে সেই রাতে তার বাবা সেরা ইনিংস খেলেছিল; যা অনেক কঠিন ছিল।’

বর বিরাট কোহলির প্রতি ভালোবাসা জানিয়ে আনুশকা বলেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত। তোমার শক্তি সংক্রামক। তুমি আমার ভালোবাসা। তোমাকে ভালোবাসি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.