ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত : মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প এখন গলার কাটা। এই প্রকল্পের মাধ্যমে ১০ বছর ধরে মানুষকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ‘মাইনাস টু ফর্মুলা’ হচ্ছে গণতন্ত্রকে দূরে রাখো। একই চক্রান্ত থেকে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আওয়ামী লীগ। এটা হঠাৎ করে পরিবর্তন করেছে তা নয়, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের চেয়ারম্যান শাহরিয়ার আলম জর্জ এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.