বকেয়া বেতনের দাবিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ।

নির্মাণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলে নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। আমরা নিজেরাই জানি না কেন টাকা কেটে ফেলে। এছাড়া আমাদেরকে নানাভাবে নির্যাতনও করা হয়। তারা বলেন, এই আন্দোলন থেকে আমাদের দাবি, যেন দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা হয়। এছাড়া প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না। দাবি না মানলে আমরা কাজে ফিরে যাব না।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.