টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রজার ফেদেরার

টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রজার ফেদেরার। আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ভিডিও বার্তায় ফেদেরার বলেছেন, ‘আপনাদের অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরেই চোট, অস্ত্রোপচারের ধকল নিতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বীতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি ২৪ বছর ধরে। স্বপ্নেও ভাবিনি, টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বীতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনোই সময়, সেটিও মেনে নিতে হবে আমার। সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা (এটিপি) ট্যুরে নয়।’

উল্লেখ্য, লন্ডনে পরের সপ্তাহ থেকে শুরু হতে চলেছে লাভের কাপ। আর সেটাই ফেডেরারের শেষ এটিপি ইভেন্ট। এর পরেও তিনি অবশ্য টেনিস খেলবেন। টেনিসের সঙ্গে সম্পর্ক তার থাকবে। কিন্তু গ্র্যান্ড স্লামে আর দেখা যাবে না ফেড-এক্সকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.