মধ্যরাতে হলের তালা ভেঙে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বিক্ষোভ

মঙ্গলবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা আবাসিক হলের ছাত্রীদের ‘রান্নার সরঞ্জাম’ জব্দের নোটিশের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এসময় তারা হলের ভেতরের তালা ভেঙে বাইরে এসে প্রতিবাদ শুরু করেন। এবং প্রাধ্যক্ষের বাজে আচরণ ও হুমকিরও প্রতিবাদ জানিয়ে ছাত্রীরা স্লোগান দিতে থাকেন, ‘হল আমাদের অধিকার, সুযোগ নয়’, ‘প্রভোস্ট কই, প্রভোস্ট কই, প্রভোস্টকে আসতে হবে’।

জানা যায়, বিভিন্ন ইস্যু নিয়ে হলের প্রোভোস্ট, সহকারী প্রোভোস্ট ছাত্রীদের ধমক দেন ও সিট বাতিলের হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার তরকারি কাটার বটি দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করলে গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যান তিনি।

এরই প্রেক্ষিতে ছাত্রীদের রান্না করার সরঞ্জাম জব্দ করার নিদের্শ দেয় হল কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়, ইলেকট্রনিক ডিভাইস, রাইস কুকার, হিটারসহ বিভিন্ন সরঞ্জাম না সরালে, যার রুমে এগুলো পাওয়া যাবে তার সিট বাতিল হয়ে যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.