আওয়ামী লীগের ছুরিকাঘাতে মুদি দোকানদারের মৃত্যু

রাজধানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আল-আমিন (৩৪) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও সাতজন ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কড়াইল বস্তি এলাকায় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে সাতজন আহত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর স্থানীয় মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করা হয় আল আমিনকে। আহত অবস্থায় আল আমিনসহ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আল-আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা আছে।

নিহত আল-আমিনের বাসা বনানীর ওয়ারলেস গেট এলাকায়। বাবার নাম মোসলেমউদ্দিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.