হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাদের একজন নারী, অন্যজন পুরুষ। তাদের দুজনেরই ৩০ জুন মৃত্যু হয়। এ নিয়ে এ বছর সৌদিতে হজ পালনে গিয়ে নয় বাংলাদেশির মৃত্যু হল। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ৩ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, ৩০ জুন মৃত দু’জনের মধ্যে একজনের নাম ফাতেমা বেগম (৬০)। তার গ্রামের বাড়ি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায়। তার পাসপোর্ট নম্বর- ইই০৩৮২৮৪৩। তার হজ গাইড মো. রজমান আলী ভূঁইয়া, মোনাজ্জেম মোহাম্মদ আবদুছ ছালাম ভূঁইয়া।

এছাড়া এদিন মৃত অন্যজন হলেন রফিকুল ইসলাম (৪৭)। তার পাসপোর্ট নং বিটি০৪৮৫৪৩৩। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতৈল গ্রামের বাসিন্দা।

এর আগে আরও সাতজন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪), মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ১৭ জুন, আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) ২১ জুন এবং ২৮ জুন মো. আব্দুল গফুর মিয়া (৬১) মারা যান।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোনও ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনও আপত্তি গ্রাহ্য করা হয় না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.