রাজধানীতে ইশরাকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ওয়ারী থানা বিএনপির ২০ নেতাকর্মীকে আটক ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুমার নামাজ শেষে দলীয় নেতাকর্মী নিয়ে এ বিক্ষোভ মিছিলটি বের করেন তিনি। বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন। বংশাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নয়াবাজার, রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে রথখোলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন বলেন, ‌‘সরকার এখন চরম সংকটে আছে। তারা দেশকেও চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে ওয়ারীর ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সরকার ঢাকাসহ সারাদেশকে একটি ভয়াল রাজ্যে পরিণত করেছে। এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.