ভুল লেনে গিয়ে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভুল লেনে গিয়ে দাঁড়ানো ট্রাকসহ দুটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।

শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান।

তিনি জানান, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি ভুল লেনে গিয়ে একটি দাঁড়ানো ট্রাকসহ আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.