নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানান ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।

তিনি বলেন, আগামী দশকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর এ চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান।

চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশর আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে ইউরোপীয় ইউনিয়নের। অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক কার্যকরী ভূমিকা রাখতে পারে। যদিও এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.