বন্যায় মৃত্যু বেড়ে ১১৬

বন্যায় সারাদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বন্যায় ১৬ হাজার ৯৮১ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১৬ জনের। এরমধ্যে বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৮৯ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য রোগে ৯ জন মারা গেছেন।

বন্যায় সবচেয়ে বেশি ৬৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১০ জন, নেত্রকোণায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.