ঈদের দিন রাত ১০টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : তাজুল ইসলাম

ঈদের দিন রাত ১০টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কোরবানির পর বর্জ্য অপসারণের জন্য আলোচনা হয়েছে। সে অনুযায়ী সেদিন সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে সব জায়গা থেকেই বর্জ্য অপসারণ করতে হবে। কোরবানি শেষ হলেই বর্জ্য অপসারণ শুরু হবে। কোথাও ৭টায় হবে, কোথাও রাত ১০টায় হবে।

সেদিন রাত ১০টার পর কোথাও বর্জ্য থাকবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, কোরবানির পশুর হাটের বিষয়ে ইতোমধ্যে সভা করেছি। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেটি পালনের জন্য সব মন্ত্রণালয়কে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। রাস্তায় হাট বসবে না, সেটি বলা হয়েছে। কোভিডে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া আছে।

মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে যাতে পশু কোরবানি করা হয় এবং বর্জ্য অপসারণ সঠিকভাবে যাতে করতে পারে সেজন্য জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ সদস্যের যে কমিটি করা হয়েছে, তারা স্বেচ্ছাসেবী, কাউন্সিলর তো নিজেই স্বেচ্ছাসেবী, এটা তার দায়িত্বের অংশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.