না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মোহন

বীর মুক্তিযোদ্ধা এবং  ৬০ /৭০ দশকের  ছাত্র ইউনিয়নের নেতা , বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট  শামসুল হক মোহন মৃত্যুবরণ করেছেন , তার ছোট ভাই শামসুল করিম পল শুদ্ধস্বর ডটকমকে বলেন,   মোহন ভাই  অসুস্থ থাকলেও সুস্থ হয়ে উঠেছিলেন , কিন্তু হৃদরোগে অক্রান্ত হয়ে আজ সকালে  তিনি মৃত্যুবরণ করেন । তার মৃত্যু সংবাদে জার্মানিতে  প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে , ৭০ দশকের শেষের দিকে শামসুল হক মোহন বেশ কিছুদিন জার্মানিতে ছিলেন , সেই সময়ে প্রবাসীদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন । বাংলাদেশে তিনি বহু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন , স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বিজ্ঞাপনী সংস্থা প্রচারনী প্রতিষ্ঠা করেন  একজন বন্ধুবৎসল মানুষ হিসেবে তিনি সর্বমহলে জনপ্রিয় ছিলেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.