কোমর পানিতে নেমে নায়িকার ত্রাণ বিতরণ

সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মারজান জেরিফা।

‘মুসাফির’খ্যাত এই নায়িকা গত কয়েকদিন ধরেই ত্রাণ নিয়ে সিলেটের বিভিন্ন অঞ্চল চষে বেড়াচ্ছেন। কোমর পানিতে নেমে বানভাসিদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন তিনি। এ সময় তার স্বামী জুবায়ের আলমও সঙ্গে ছিলেন।

জেনিফার বলেন, সুনামগঞ্জের মানুষের যে কি অবস্থা তা নিজ চোখে না দেখলে বুঝা যাবে না! ঘর ভেসে গেছে, রান্নার কিছু নাই, পেটে খাবার নাই। সামান্য খাবার নিয়ে কারাকারি-মারামারিঅ আমাদের কত অভিমান আল্লার কাছে- এটা নাই ওটা নাই। কিন্তু এই পরিস্থিতি দেখে আসলে আপনার মনে হবে আপনি দুনিয়ার সব থেকে সুখী ব্যাক্তি। একবার হলেও আল্লাহর কাছে শুকরিয়া করবেন।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মুসাফির’-এ জেনিফার আরিফিন শুভর বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। জুবায়ের আলম ছিলেন এই সিনেমার প্রযোজক। বিভিন্ন সময় তাদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.