পুটিনের যুদ্ধ ইউরোপের মূল্যবোধবিরোধী: শলৎস

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ‘‘ইউক্রেনে একটি অমানবিক যুদ্ধ চালিয়ে পুটিনের ছাড় পাওয়া উচিত নয়৷’’ যুদ্ধের সময়ে পুটিন খাদ্য সংকটকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে বলেও মনে করেন তিনি৷

 

জার্মানির স্টুটগার্ট শহরে শুক্রবার ক্যাথলিকদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এমন মন্তব্য করেন শলৎস৷ তিনি বলেন, ‘‘চলমান যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা দিয়ে যেতে জার্মানি প্রতিজ্ঞাবদ্ধ৷’’

এসময় তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আসা শরণার্থীদের সহায়তা করায় ক্যাথলিক চার্চগুলোকে ধন্যবাদ জানান৷

শলৎস বলেন, ‘‘পুটিনের এই যুদ্ধ শুধু ইউক্রেনের বিরুদ্ধেই নয়, বরং যে মূল্যবোধ ও বিশ্বাস ইউরোপকে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবিক মর্যাদার সমাজ হিসেবে গড়ে তুলেছে এ যুদ্ধ তার বিরুদ্ধেও৷’’

এসময় তিনি জানান, রাশিয়া হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত আট লাখ ইউক্রেনীয় শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছেন৷

জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘তিনি (ভ্লাদিমির পুটিন) সবসময় আমাদেরকে পশ্চিম বলে আখ্যায়িত করেন৷ তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের সবাইকে তিনি শত্রু হিসেবে চিহ্নিত করেতে চান এবং এদের বিরুদ্ধে তিনি বাকি দেশগুলোকে নিয়ে একটি জোট গড়তে চান৷’’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.