তাদের পথ চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে : খন্দকার মোশাররফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপরে ছাত্রলীগের হামলার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীর ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।

তিনি বলেন, সরকার কেন এ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা সবাই জানে। শেখ হাসিনার সরকার আজকে চতুর্দিকে ঘেরাও হয়ে গেছে, আন্তর্জাতিকভাবে  তাদেতারা বিচ্ছিন্ন, আন্তর্জাতিকভাবে সমর্থন শূন্য, এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।র আর কোনো পথ নাই, তাদের পথ চতুর্দিকে বন্ধ হয়ে গিয়েছে। তখন তারা এই গুণ্ডামি, সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কারও যদি জনসমর্থন থাকে, গণতান্ত্রিকভাবে পায়ের নিচে মাটি থাকে তাহলে এরকম গুণ্ডামিতে সন্ত্রাসীর পথে কেউ যায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, সারা বাংলাদেশে তারা আন্দোলনের সূচনা করেছে। সারা দেশে এই আন্দোলন হবে। কয় জায়গায় আপনারা এই সন্ত্রাসীদের পাঠাতে পারবেন?

তিনি বলেন, আমরা বলতে চাই, এই ছাত্রদলের নেতাকর্মীরা এদেশের মানুষের সন্তান, তাদের অভিভাবকরা আজকে প্রস্তুত হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.