নিউইয়র্কে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলা, নিহত ১০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরের একটি সুপারমার্কেটে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তার নাম উল্লেখ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি ব্যস্ত সুপারমার্কেটে প্রবেশের পর গুলি চালানোর আগে একটি ক্যামেরা ব্যবহার করে হামলাটি অনলাইনে সরাসরি সম্প্রচার করার জন্য।

এফবিআই ঘটনাটির তদন্ত করছে। হামলার ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.