ধ্বংসাবশেষ থেকে ছয়দিন পর নারীকে জীবিত উদ্ধার

চীনের মধ্যাঞ্চলীয় শহর চাংশা থেকে একটি ছয়তলা ভবনের ধ্বংসাবশেষ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ছয়দিন আগে ভবনটি ধসে পড়েছিল। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে উদ্ধারের সময় সেই নারীর চেতনা ছিল।

তাকে কীভাবে নিরাপদে উদ্ধার করা হবে সে বিষয়ে উদ্ধারকর্মীদের পরামর্শও দিয়েছিলেন সেই নারী।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

বহুতল ভবন ধসের ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৫৩ জনের প্রাণহানি ঘটেছে ধসের ঘটনায়। ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্তের জন্য ভবন মালিকসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.