নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১ মে) সকাল ৭টায় কুমিল্লার দৌলতগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনের ছাদে ঘুমিয়ে পড়েছিলেন ওই যুবক। দৌলতগঞ্জ বাজারে ট্রেন থামার সময় ছাদ থেকে পড়ে মারা যান তিনি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম ইমরান হোসেন। তিনি নোয়াখালীর মাইজদির লুৎফুর রহমানের ছেলে।
ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘আমরা খবর নিয়ে জেনেছি, ইমরান ঢাকায় গ্রিল তৈরীর কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

