চৌগাছা সীমান্তে সাড়ে ১৪ কেজি সোনা জব্দ

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ শাহ আলম নামে একজনকে আটক করেছে বিজিবি (৪৯ ব্যাটালিয়ন)।

জব্দ করা সোনার দাম ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান, শুক্রবার সকালে তারা জানতে পারেন চৌগাছার কাবিলপুর সীমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন। তাৎক্ষণিক তার নেতৃত্বে শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তায় কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব সোনার বার উদ্ধার করা হয়। একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এরআগেও শাহ আলম একাধিকবার স্বর্ণ পাচার করেছে। যা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.