পুতিন-জেলেনস্কিকে তুরস্কে নিতে চান এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, এরদোগান বলেছেন—ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি তুরস্কে একসঙ্গে আনতে চান। অর্থাৎ যুদ্ধরত দুই দেশের প্রেসিডেন্টকে শান্তি আলোচনায় দেখতে চান এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে প্রেসিডেন্ট এরদোগান বুদ্ধিবিবেচনার সঙ্গে কাজ করা এবং সংলাপ চালিয়ে যেতে জোর দিয়েছেন।

এরদোগানের বিশ্বাস, গত মঙ্গলবার ইস্তামবুলে রুশ এবং ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসার পর থেকে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.