করোনায় মৃত্যু নেই, শনাক্তের হার ১-এর ওপরে

দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯ শতাংশ। তবে গত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন।

২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৭০টি নমুনা সংগ্রহ করা হয়; পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৩টি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.