উজানের ঢলে তলিয়েছে বিস্তীর্ণ ফসল, এরই মধ্যে শিলাবৃষ্টি

নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার পাহাড়ি অঞ্চলে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কৃষকদের ফসল হানির আশঙ্কা করা হচ্ছে।

এই মুহূর্তে শিলাবৃষ্টিতে রবি শস্যসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন কৃষকরা।

শুক্রবার বিকালে উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন, বড়ুয়াকোনা, নলচাপ্রা, নাজিরপুরসহ বেশ কয়েকটি গ্রামে ৫ থেকে ৭ মিনিটের মতো সময় ধরে এই শিলাবৃষ্টি হয়।

এতে কৃষকদের শতাধিক হেক্টর ফসলি জমির ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে জানান স্থানীয়রা। এমনিতেই উজানের ঢলে ধনু নদের পানি বেড়ে নদীতীরবর্তী বিস্তীর্ণ ফসলের জমি তলিয়ে গেছে।

বেরিবাঁধ রক্ষায় প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন স্থানীয় কৃষকরা। তার ওপর এই শিলাবৃষ্টিতে অনেকেই আতঙ্কিত।

তবে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী জানান, চার থেকে পাঁচ মিনিটের এই শিলাবৃষ্টি উপজেলার লেঙ্গুরা ও খারনৈ ইউনিয়নের কয়েকটা গ্রামে হলেও ফসলের কোনো ক্ষতি হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.