আবদুল মুহিতের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।

অর্থমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার ( ২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.