বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) রাত আটটার পর তাকে কেবিনে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসক সদস্য দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, রোববার বিকেলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়।

