ফিরে আসা
আমার কোনো গাড়ি নেই,
তবে পাখি হয়েছি সেদিন যেদিন তুমি ডানাটা কেটে দিয়েছো।
আজ ঘুরে বেড়াই বন থেকে
বনান্তরে, ফুলে ফুলে মধু আর গাছের সবুজ খেয়ে বেঁচে আছি বেশ।
রেস্তোরাঁর মৃদু আলোয় কি অপূর্ব তোমার জাগতিক প্রেম!
আলো নিভে গেলে পান্ডুলিপি পড়তে অসুবিধা ভীষণ।
তাই ডানা কাটা পরী হয়ে ফের ফিরে আসি গন্তব্যে।
মধুবন চক্রবর্তী।
কবি,কন্ঠ শিল্পী,আবৃত্তি শিল্পী।

