বন্দরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইলে লাগা ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তারা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট সেখানে পাঠিয়েছেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.