এবার আকাশেও ভাইরাল কাঁচা বাদাম

রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশ, নেটমাধ্যম কাঁপিয়ে এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান।

সম্প্রতি ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানে বিমানে নেচে মাতিয়েছেন এক বিমানসেবিকা।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্পাইসজেটের বিমানসেবিকা উমা মীনাক্ষি ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ভিডিও।

কাঁচা বাদাম গানের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়ে থাকেন। কিন্তু সেটা নেটামাধ্যমে ভাইরাল হয়। রাতারাতি তারকা বনে যান ভুবন।

কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর নানা জায়গা থেকে তার ডাক পড়ে। এমনকি কলকাতা পৌরসভা ভোটেও তাকে প্রচারের কাজে লাগিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।

বিমানে ভুবনের গানে নাচার দৃশ্য ভাইরালের পর নেটবাসী বলছেন, কাঁচা বাদাম-এর উন্মাদনা যে কতটা এবং সাধারণ মানুষের মধ্যে এর যে কতটা প্রভাব উমার নাচ তারই একটা উদাহরণ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.