খালেদা জিয়ার উপদেষ্টা গ্রেপ্তার

নাশকতার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাতে উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরী এস ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাজমেরী এস ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান।

উল্লেখ্য, তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.