করোনায় আক্রান্ত বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু কোভিড পজিটিভ হয়েছেন।

বিসিবির গণমাধ্যম বিভাগ থেকে এ খবর পাওয়া গেছে।

বর্তমানে তানভীর ডাক্তারের পরামর্শে বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা থেকে দ্রুত সেরে ওঠার জন্য তিনি আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

বিসিবির পরিচালনা পরিষদে নতুন মুখ তানভীর আহমেদ। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়ে তিনি এবার পরিচালক হয়েছেন। তার কাঁধে বড় দায়িত্বও দিয়েছে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়েছেন এই ক্রীড়া সংগঠক। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.