চতুর্থ দিনও খেলা শুরু হতে দেরি

বৃষ্টির বাধায় ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। চতুর্থ দিন মঙ্গলবারও (৭ ডিসেম্বর) নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না খেলা। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। কাভার সরিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। মাঠ উপযোগী হলেই শুরু হবে খেলা। দুই দল মাঠেই অবস্থান করছে। তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।

বৃষ্টির জলে ভেসে গেলো তৃতীয় দিন

বৃষ্টির জলে ভেসে গেলো তৃতীয় দিন। একটি বলও মাঠে গড়ায়নি। দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর আনুষ্ঠানিক ঘোষণা আসে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়ে। দুই দলের কোনো খেলোয়াড় মাঠে আসেননি। তারাও অপেক্ষা করছিলেন বৃষ্টি বন্ধের। এর আগে প্রথম দিন ৫৭ ওভার, দ্বিতীয় দিন ৬.২ ওভার ও তৃতীয় দিন ১টি বলও খেলা হয়নি। তিন দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৬৩.২ ওভার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.