অ্যাসাঞ্জকে ফেরানোর আপিলে যুক্তরাষ্ট্রের জয়

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ফেরত পাওয়ার আপিলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্যের আপিল বিভাগ অ্যাসাঞ্জকে প্রত্যার্পণের পক্ষে রায় দিয়েছে।

এ রায়ের ফলে ব্রিটিশ কারাগার থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ হওয়ার কাছাকাছি অর্থাৎ প্রায় শেষ ধাপে চলে এসেছেন অ্যাসাঞ্জ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে উইকিলিকসের গোপনীয় মার্কিন সামরিক রেকর্ড ও কূটনৈতিক তথ্য ফাঁসের ১৮টি অভিযোগ এনেছে ওয়াশিংটন। লন্ডনে আশ্রয় নেওয়া অ্যাসাঞ্জকে বিচারের জন্য ফিরিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। গত ৪ জানুয়ারি লন্ডন জেলা আদালত জানিয়েছিল, অ্যাসাঞ্জ আত্মহত্যা করতে পারেন। তাই তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো যাবে না। পরে এর বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে আপিল করে ওয়াশিংটন। অবশেষে সেই আপিলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.