হাসপাতালে চিত্রনায়ক নাঈম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম।

৬ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেতার স্ত্রী চিত্রনায়িকা শাবনাজ।

তিনি জানিয়েছেন, ‘কিছুদিন ধরে নাঈম হার্টে সমস্যা অনুভব করছিল এবং সেটার নিয়মিত চিকিৎসাও চলছিল। চেকাপের পর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

ডাক্তার পরামর্শ দিয়েছেন সার্জারি করানোর জন্য। অবশেষে সেটি সম্পন্ন হলো।’ সার্জারির পর তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন শাবনাজ।

এদিকে অনেক বছর হলো সিনেমা কিংবা অন্য কোনো মাধ্যমে অভিনয় করেন না নাঈম। স্ত্রী শাবনাজ ও দুই কন্যাসন্তান নিয়ে ব্যস্ত তিনি। বর্তমানে বেশিরভাগ সময় টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান এ অভিনেতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.